• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • মেহেরপুর

মেহেরপুরে কিশোর গ্যাং, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অভিযানের ঘোষণা

মেহেরপুর প্রতিনিধি
  ১১ অক্টোবর ২০২৬, ২১:২৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

মেহেরপুরে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন নবাগত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা রোধে অবৈধ নসিমন-করিমন, অটোরিকশা ও থ্রি-হুইলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। প্রতিটি থানাকে মানুষের সেবাকেন্দ্র হিসেবে গড়ে তোলারও অঙ্গীকার করেন এই পুলিশ কর্মকর্তা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (১১ অক্টোবর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বলেন, জেলায় মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের কোনো দৌরাত্ম্য সহ্য করা হবে না। মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে যেভাবে অভিযান চলছে, একইভাবে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, কেউ সালিশের নামে মানুষকে নির্যাতন করলে কিংবা কাউকে আইনি সেবা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জেলায় এ ধরনের ঘটনা থাকলে তা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

থানায় সেবার মান বাড়ানোর বিষয়ে পুলিশ সুপার বলেন, পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, থানায় আসা প্রত্যেক সেবাপ্রার্থী যেন ভালো আচরণ পান এবং দ্রুত কাঙ্ক্ষিত সেবা লাভ করেন। মানুষ যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে থানায় এসে নিজের সমস্যা ও অভিযোগ জানাতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা হবে।

সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, সাংবাদিকেরা তৃণমূল পর্যায়ে মানুষের সঙ্গে কাজ করেন এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে জানতে পারেন। এসব তথ্য কাজে লাগিয়ে সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপদ ও সুরক্ষিত মেহেরপুর গড়ে তুলতে চায় পুলিশ।

আরও পড়ুন

অনির্দিষ্টকালের জন্য সাজেক বন্ধ ঘোষণা

পিরোজপুরে ট্রলি ব্যাগে ৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ১

নভেম্বরের শেষ দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর আশা রোসাটমের

মতবিনিময় সভায় সাংবাদিকেরা জেলার অনলাইন জুয়া, চুরি, মাদক, চোরাচালান, চাঁদাবাজি, সন্ত্রাস, কিশোর গ্যাংয়ের তৎপরতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তুলে ধরেন। এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন পুলিশ সুপার। পাশাপাশি মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থানের কথা জানান তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল হকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এমএস/

  • মেহেরপুর
এ সম্পর্কিত আরও খবর
মেহেরপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ
মেহেরপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ
মেহেরপুরে নদীতে গোসল করতে গিয়ে গৃহবধূর মৃত্যু
মেহেরপুরে নদীতে গোসল করতে গিয়ে গৃহবধূর মৃত্যু
মেহেরপুরে ইয়াবা-গাঁজা ও গুলিসহ বাবা-ছেলে আটক
মেহেরপুরে ইয়াবা-গাঁজা ও গুলিসহ বাবা-ছেলে আটক
মুজিবনগরে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
মুজিবনগরে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।